যুক্তরাষ্ট্রে নতুন ব্যবসা বা Small Business প্রতিষ্ঠার ক্ষেত্রে আবেগ বা পরিচিত পরিমণ্ডলের চেয়ে আর্থিক সুবিধা সবচেয়ে বড় নিয়ামক। ব্যবসাকে দ্রুত লাভজনক করতে এবং স্থায়ী ভিত্তি দিতে যে তিনটি বিষয় সবচেয়ে বেশি প্রভাব ফেলে তা হলো—বাজারের অর্থনৈতিক সক্ষমতা/ইনকাম, পরিচালনা খরচ/বাণিজ্যিক স্পেস ভাড়া এবং মুনাফা ধরে রাখার সুযোগ/ট্যাক্স সুবিধা।
ইনকাম, ভাড়া এবং ট্যাক্স সুবিধাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে স্মল বিজনেস শুরু করার জন্য যুক্তরাষ্ট্রের শীর্ষ ৬টি শহরের বাণিজ্যিক বিশ্লেষণ নিচে তুলে ধরা হলো:
১. হিউস্টন (Houston), টেক্সাস
“শূন্য ইনকাম ট্যাক্স ও উচ্চ মুনাফার সেরা ভারসাম্য”। ব্যবসার পরিচালন খরচ কমানো এবং অর্জিত মুনাফা ধরে রাখার ক্ষেত্রে হিউস্টন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় শহরগুলোর একটি।
ইনকাম ও বাজার সম্ভাবনা (Income & Market Potential):
অর্থনৈতিক স্থিতিশীলতা: হিউস্টনের অধিবাসীদের গড় পারিবারিক আয় $৬০,০০০ – $৭০,০০০ ডলার হলেও এটি জ্বালানি (Energy), মেডিকেল (Texas Medical Center) এবং অ্যারোস্পেস খাতের বৈশ্বিক কেন্দ্র। ফলে অর্থনীতি অত্যন্ত স্থিতিশীল। এখানে মিডল এবং আপার-মিডল ক্লাসের বিশাল উপস্থিতির কারণে রিটেইল, অটোমোটিভ, সার্ভিস, ফ্রাঞ্চাইজ ও ফুড বিজনেসে বছরজুড়ে ধারাবাহিক বিক্রি থাকে।
বাণিজ্যিক স্পেস ভাড়া (Commercial Rent): ক্লাস-বি ও সি অফিস/রিটেইল এ স্ট্রিপ মল বা বাইরের দিকের বাণিজ্যিক এলাকায় প্রতি বর্গফুট স্পেসের বার্ষিক ভাড়া $২১ – $২৮। প্রাইম ও ক্লাস-এ স্পেস এ সুগারল্যান্ড, কেটি বা ডাউনটাউন এলাকায় প্রিমিয়াম স্পেসের বার্ষিক ভাড়া $৩০ – $৩৮/বর্গফুট। লিজের ধরণে সাধারণত Triple Net Lease (NNN) বেশি চলে, যেখানে বেস রেন্ট কম হলেও প্রপার্টি ট্যাক্স ও মেনটেন্যান্স খরচ আলাদা দিতে হয়। তবে সার্বিক ব্যয় নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়ার তুলনায় ৫০% থেকে ৬০% কম।
ট্যাক্স সুবিধাসমূহ (Tax Incentives): নো স্টেট পার্সোনাল ইনকাম ট্যাক্স। টেক্সাস সংবিধানে ব্যক্তিগত রাজ্য আয়কর নিষিদ্ধ। ফলে সোল প্রপ্রাইটরশিপ (Sole Proprietorship) বা এলএলসি (LLC) থেকে মালিক যে টাকা নিজের অ্যাকাউন্টে নেবেন, তাতে কোনো স্টেট ট্যাক্স দিতে হবে না।টেক্সাস রাজ্যে সাধারণ কর্পোরেট ইনকাম ট্যাক্স নেই। এর বদলে রয়েছে Margin Tax / Franchise Tax।
থ্রেশহোল্ড ছাড়: আপনার ব্যবসার বার্ষিক মোট রাজস্ব /Gross Revenue যদি ১.২৩ মিলিয়ন ডলারের নিচে হয়, তবে আপনাকে কোনো ফ্রাঞ্চাইজ ট্যাক্স দিতে হবে না শুধুমাত্র ‘No Tax Due’ বিবরণী জমা দিতে হয়।
২. অরল্যান্ডো (Orlando), ফ্লোরিডা
“ভ্রমণভিত্তিক উচ্চ ইনকাম ও ট্যাক্স-ফ্রি সুবিধা”
পর্যটন ও দ্রুত বর্ধনশীল অর্থনীতির কারণে অরল্যান্ডো ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এক বিশাল সম্ভাবনাময় বাজার।
ইনকাম ও বাজার সম্ভাবনা: স্থানীয় অধিবাসীদের গড় পারিবারিক আয় $৫৮,০০০ – $৬৮,০০০ ডলার হলেও, প্রতি বছর কোটি কোটি পর্যটকের আগমনের কারণে এখানকার ব্যবসার প্রকৃত বাজার ক্ষমতা স্থানীয় আয়ের পরিমাপককেও ছাড়িয়ে যায়।
বাণিজ্যিক স্পেস ভাড়া : সেন্ট্রাল ফ্লোরিডার বিভিন্ন বাণিজ্যিক পার্কে অফিস বা ওয়্যারহাউজ স্পেসের ভাড়া বছরে $১৫ – $২৫/বর্গফুট। ট্যুরিস্ট জোন যেমন International Drive বা Kissimmee এবং ব্যস্ত শপিং সেন্টারে রিটেইল স্পেসের ভাড়া বছরে $৩৫ – $৪৫/বর্গফুট।
ট্যাক্স সুবিধাসমূহ: ফ্লোরিডায় কোনো ব্যক্তিগত আয়কর নেই। কর্পোরেশন হিসেবে নিবন্ধিত ব্যবসার জন্য মাত্র ৫.৫% কর্পোরেট ইনকাম ট্যাক্স প্রযোজ্য, যা আমেরিকার অন্যতম সর্বনিম্ন। ইক্যুইপমেন্ট ও মেশিনারিতেও ছাড় দেয়া হয় উৎপাদনে ব্যবহৃত নতুন যন্ত্রপাতি বা বাণিজ্যিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে ফ্লোরিডা স্টেট ৬% সেলস ট্যাক্স সম্পূর্ণ মওকুফ করে দেয়।
৩. আটলান্টা (Atlanta), জর্জিয়া
“দক্ষিণাঞ্চলের দ্রুত বর্ধনশীল বাণিজ্যিক হাব”
কম খরচে ব্যবসা শুরু করে দ্রুত স্কেল-আপ (Scale-up) করার জন্য আটলান্টা বর্তমানে একটি পাওয়ারহাউস।
ইনকাম ও বাজার সম্ভাবনা: আটলান্টা মেট্রো এলাকায় গড় পারিবারিক আয় $৭০,০০০ – $৭৫,০০০ ডলার। কিন্তু উত্তর আটলান্টা (যেমন Alpharetta, Johns Creek) এলাকায় এই আয় $১১০,০০০ ছাড়িয়ে যায়। বোর্ডিং ও কর্পোরেট ক্লায়েন্ট: এটি দক্ষিণ-পূর্ব আমেরিকার ব্যবসার রাজধানী। ফরচুন ৫০০ কোম্পানির সদর দপ্তর বেশি থাকায় B2B (Business-to-Business) ব্যবসার জন্য আটলান্টা অত্যন্ত সম্ভাবনাময়।
বাণিজ্যিক স্পেস ভাড়া : শিল্প ও ওয়্যারহাউজ: ডিস্ট্রিবিউশন বা ওয়্যারহাউজের জন্য প্রতি বর্গফুট বছরে মাত্র $১২ – $২০। মেট্রো রিটেইল ও অফিস: শহরের প্রাণকেন্দ্রে বা ব্যস্ত বাণিজ্যিক এলাকায় ক্লাস-এ ও বি স্পেসের মূল্য প্রতি বর্গফুট বছরে $২২ – $৪০।
ট্যাক্স সুবিধাসমূহ: জর্জিয়ার নির্দিষ্ট কিছু অঞ্চলে ব্যবসা চালু করে অন্তত ৫টি পূর্ণকালীন কর্মসংস্থান (Full-time Job) তৈরি করলে, নতুন প্রতিটি পদের জন্য প্রতি বছর $১,৭৫০ থেকে $৩,৫০০ ডলার পর্যন্ত ইনকাম ট্যাক্স ক্রেডিট পাওয়া যায় টানা ৫ বছর পর্যন্ত। কর্পোরেট এবং ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স রেট উভয়ই ফ্ল্যাট ৫.৭৫%। সেলস ট্যাক্স ছাড়: প্রস্তুতকারকদের জন্য কাঁচামাল এবং কারখানার চালনায় ব্যবহৃত বিদ্যুতের ওপর সেলস ট্যাক্স ছাড় দেওয়া হয়।
৪. ডেট্রয়েট ও ওয়ারেন (Detroit & Warren), মিশিগান
“সর্বনিম্ন ভাড়া ও সর্বোচ্চ ক্যাপিটাল গেইন সুবিধা”
কম মূলধনে বড় বাণিজ্যিক স্পেস নিয়ে ব্যবসা শুরুর ক্ষেত্রে ডেট্রয়েট ও এর আশপাশের এলাকাগুলো অপ্রতিদ্বন্দ্বী।
ইনকাম ও বাজার সম্ভাবনা: গড় পারিবারিক আয় প্রায় $৪০,০০০ – $৬০,০০০ ডলার। আয় কম মনে হলেও ডেট্রয়েটে বর্তমানে বিলিয়ন ডলার সরকারি-বেসরকারি বিনিয়োগ হচ্ছে। ইভি (EV) এবং টেকনোলজি খাতের পুনরুত্থানের ফলে কর্মসংস্থান বাড়ছে এবং স্থানীয় মানুষের ব্যয় করার ক্ষমতা দ্রুত পুনরুজ্জীবিত হচ্ছে।
বাণিজ্যিক স্পেস ভাড়া (Commercial Rent): যুক্তরাষ্ট্রের প্রধান মেট্রোপলিটন এলাকাগুলোর মধ্যে এখানে বাণিজ্যিক ভাড়া সবচেয়ে কম—ক্লাস-বি বা সি স্পেস মাত্র $১২ – $১৮/বর্গফুট/বছর ডলারে পাওয়া যায়। প্রাইম ও রেনোভেশন জোন: ডাউনটাউন ডেট্রয়েট বা ওয়ারেনের মতো বাণিজ্যিক করিডোরে রিটেইল স্পেস বছরে $২০ – $২৫/বর্গফুট।
ট্যাক্স সুবিধাসমূহ:
ডেট্রয়েটের বিশাল এলাকা ফেডারেল ‘অপরচুনিটি জোন’-এর আওতাভুক্ত। এসব জোনে ছোট ব্যবসা বা রিয়েল এস্টেটে বিনিয়োগ করলে মূলধনী লাভ (Capital Gains) ট্যাক্স স্থগিত রাখা যায় এবং বিনিয়োগ ১০ বছর বজায় রাখলে ক্যাপিটাল গেইনের ওপর ১০০% ট্যাক্স ছাড় পাওয়া যায়।ফ্ল্যাট কর্পোরেট ট্যাক্স: মিশিগানে কর্পোরেট ইনকাম ট্যাক্স মাত্র ৬.০%। Michigan Business Development Program (MBDP) এর অধীনে নতুন ও বর্ধনশীল ব্যবসাগুলোকে সরাসরি পারফরম্যান্স-ভিত্তিক অনুদান (Grant) ও ঋণ সহায়তা দেওয়া হয়।
৫. ফিনিক্স (Phoenix), অ্যারিজোনা
“কম পরিচালন খরচ ও ব্যবসা-বান্ধব নিয়ন্ত্রক কাঠামো”
ক্যালিফোর্নিয়ার উচ্চ কর ও অতিরিক্ত ভাড়া থেকে বাঁচতে অগণিত ব্যবসায়ী এখন ফিনিক্সে পাড়ি জমাচ্ছেন।
ইনকাম ও বাজার সম্ভাবনা: অধিবাসীদের গড় পারিবারিক আয় $৬৫,০০০ – $৭৫,০০০ ডলার। উচ্চ করের কারণে হাজার হাজার মানুষ ও ব্যবসা ক্যালিফোর্নিয়া ছেড়ে ফিনিক্সে চলে আসছে, যার ফলে স্থানীয় বাজারে নিত্যনতুন সেবা ও পণ্যের বিশাল চাহিদার সৃষ্টি হয়েছে।
বাণিজ্যিক স্পেস ভাড়া (Commercial Rent): ওয়্যারহাউজ ও সার্ভিস স্পেস বছরে $১৬ – $২৫/বর্গফুট। রিটেইল স্পেস: ফিনিক্স মেট্রো এলাকা ও টেম্পি (Tempe)-তে প্রিমিয়াম রিটেইল স্থানগুলোর বার্ষিক ভাড়া $২৪ – $৪২/বর্গফুট।
ট্যাক্স সুবিধাসমূহ: আমেরিকার অন্যতম সর্বনিম্ন ফ্ল্যাট আয়কর এখানে। অ্যারিজোনায় স্টেট ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স কমিয়ে ফ্ল্যাট ২.৫% করা হয়েছে।কম কর্পোরেট ট্যাক্স: কর্পোরেট ইনকাম ট্যাক্স হার মাত্র ৪.৯%। কম প্রপার্টি ট্যাক্স: কমার্শিয়াল প্রপার্টি ট্যাক্স অ্যাসেসমেন্ট রেশিও কম হওয়ায় এখানে ব্যবসায়ীদের বার্ষিক প্রপার্টি ট্যাক্সের বোঝা অনেক কম হয়।
৬. সিডার পার্ক / অস্টিন সাবার্বস (Cedar Park / Austin Suburbs), টেক্সাস
“উচ্চ আয়ের ক্রেতা ও সমৃদ্ধ অর্থনীতির কমার্শিয়াল হাব”
মূল অস্টিন শহরের চড়া ভাড়া এড়িয়ে এর পাশের সাব-আরবান শহর সিডার পার্ক বা রাউন্ড রকে ব্যবসা প্রতিষ্ঠা করা অত্যন্ত লাভজনক।
ইনকাম ও বাজার সম্ভাবনা: অস্টিনের পার্শ্ববর্তী এই শহরগুলোতে গড় পারিবারিক আয় $৯০,০০০ – $১০৫,০০০ ডলার, যা এই তালিকার সর্বোচ্চ।অ্যাপল, ডেল, টেসলা এবং অন্যান্য বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের হাজার হাজার উচ্চ বেতনভোগী ইঞ্জিনিয়ার ও টেক-কর্মীরা এখানে বসবাস করেন। ফলে প্রিমিয়াম পণ্য ও উচ্চমূল্যের সেবার জন্য এটি যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা জায়গা।
বাণিজ্যিক স্পেস ভাড়া (Commercial Rent):অস্টিন মূল শহরের কেন্দ্রস্থলে স্পেস ভাড়া যেখানে বছরে $৭০-$৯০/বর্গফুট, সেখানে সিডার পার্ক বা রাউন্ড রকে আধুনিক শপিং প্লাজায় প্রিমিয়াম রিটেইল স্পেস বছরে $২৮ – $৪৫/বর্গফুট-এ পাওয়া সম্ভব।
ট্যাক্স সুবিধাসমূহ: টেক্সাসের নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তিগত রাজ্য আয়কর দিতে হয় না।
Property Tax Abatement: স্থানীয় কাউন্টি (Williamson County) ও সিডিবি (Economic Development Corporation) নতুন ব্যবসাকে আকৃষ্ট করার জন্য নির্দিষ্ট মেয়াদের জন্য ৫০% থেকে ১০০% পর্যন্ত লোকাল প্রপার্টি ট্যাক্স মওকুফ করে দেয়। স্থানীয় পৌরসভা নতুন ব্যবসার ইনফ্রাস্ট্রাকচার উন্নত করার জন্য বা নতুন কর্মসংস্থান তৈরি করলে সরাসরি তহবিল (Fund) প্রদান করে।
