মার্কিন যুক্তরাষ্ট্রে একজন ইমিগ্র্যান্ট বা প্রবাসী উদ্যোক্তা হিসেবে ব্যবসা সফলভাবে পরিচালনা করার অন্যতম প্রধান শর্ত হলো সে দেশের জটিল ট্যাক্স ব্যবস্থা সঠিকভাবে বুঝে চলা। ভুল ট্যাক্স ফাইলিং বা নির্ধারিত সময়সীমা মিস করলে বড় অঙ্কের আর্থিক জরিমানা হতে পারে, যা আপনার ব্যবসার সুরক্ষার পাশাপাশি ভবিষ্যতে গ্রিন কার্ড বা নাগরিকত্ব (Citizenship) আবেদনের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
আপনি যদি ইমিগ্র্যান্ট হিসেবে যুক্তরাষ্ট্রে ব্যবসা পরিচালনা করেন, তবে আপনার ব্যবসায়িক কাঠামো, রেসিডেন্সি স্ট্যাটাস এবং ট্যাক্স ফাইলিংয়ের প্রতিটি ধাপ সম্যকভাবে বুঝে নেওয়া অত্যন্ত জরুরি।
১. রেসিডেন্সি স্ট্যাটাস নির্ধারণ (Residency Status for Tax Purposes)
ট্যাক্স ফাইলিংয়ের নিয়ম জানার আগে প্রথম কাজ হলো ট্যাক্সের উদ্দেশ্যে আপনি কীভাবে বিবেচিত হবেন তা নিশ্চিত করা। ইমিগ্রেশন স্ট্যাটাস আর ট্যাক্স রেসিডেন্সি স্ট্যাটাস কিন্তু এক নয়।
Resident Alien: আপনার যদি গ্রিন কার্ড থাকে অথবা আপনি Substantial Presence Test বা চলতি বছরে অন্তত ৩১ দিন এবং বিগত ৩ বছর মিলিয়ে মোট ১৮৩ দিন যুক্তরাষ্ট্রে উপস্থিতি পাস করেন, তবে আপনাকে Resident Alien হিসেবে গণ্য করা হবে। এ ক্ষেত্রে বিশ্বব্যাপী অর্জিত সমস্ত আয়ের (Worldwide Income)ওপর মার্কিন ট্যাক্স দিতে হয়।
Non-Resident Alien: যাদের গ্রিন কার্ড নেই এবং Substantial Presence Test-এর শর্ত পূরণ করেন না যেমন: নিজ দেশ থেকে ইউএস এলএলসি পরিচালনা করা, তারা এই ক্যাটাগরিতে পড়েন। এদের কেবল যুক্তরাষ্ট্রের ভেতরের উৎস থেকে অর্জিত আয়ের ওপর ট্যাক্স হিসাব করা হয়।
২. ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর সংগ্রহের বিস্তারিত পদ্ধতি
SSN (Social Security Number): যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি বা গ্রিন কার্ড থাকলে এই ৯ ডিজিটের মূল আইডি নম্বরটি পাওয়া যায়।
ITIN (Individual Taxpayer Identification Number): যাদের SSN পাওয়ার সুযোগ নেই, তারা Form W-7 পূরণ করে ITIN-এর জন্য আবেদন করেন।আবেদনের সাথে আপনার আসল পাসপোর্ট অথবা সার্টিফাইড পাসপোর্টের কপি এবং একটি আমেরিকান ট্যাক্স রিটার্ন (বা ট্যাক্স বাধ্যবাধকতার প্রমাণ) যুক্ত করে IRS-এর কাছে পাঠাতে হয়।
EIN (Employer Identification Number): ব্যবসার নামে EIN নিতে হলে IRS-এর Form SS-4 ব্যবহার করতে হয়। আমেরিকান নাগরিক না হলে অনলাইনে সরাসরি এটি পাওয়া যায় না; ফর্মটি পূরণ করে IRS-এর ট্যাক্স অফিসে সরাসরি ফ্যাক্স (Fax) করতে হয়। ৩-৬ সপ্তাহের মধ্যে তারা লিখিত CP575 চিঠির মাধ্যমে EIN ইস্যু করে।
৩. ব্যবসায়িক কাঠামো অনুযায়ী ট্যাক্স ফাইলিংয়ের বিস্তারিত বিবরণ
Single-Member LLC / Sole Proprietorship
Schedule C (Profit or Loss From Business): আপনার ব্যবসার মোট বিক্রয় (Gross Revenue) কত ছিল, প্রোডাক্ট বানাতে খরচ কত হয়েছে (COGS) এবং মার্কেটিং, সফটওয়্যার বা অফিস ভাড়া বাবদ কত খরচ হয়েছে—তার একটি বিস্তারিত হিসাব Schedule C-তে লিখে আসল ইনকাম ট্যাক্স ফর্ম Form 1040-এর সাথে যুক্ত করতে হয়।
Multi-Member LLC (Partnership)
Form 1065 ও Schedule K-1: যদি এলএলসিতে দুই বা ততোধিক মালিক থাকে, তবে ব্যবসাকে Form 1065 (US Return of Partnership Income) জমা দিতে হয়। কোম্পানি নিজে সরাসরি ট্যাক্স দেয় না, বরং প্রতিটি পার্টনারকে তাদের মালিকানার শতাংশ অনুযায়ী একটি Schedule K-1 ফর্ম প্রদান করে। সেই K-1 ফর্ম দেখে পার্টনাররা তাদের ব্যক্তিগত ট্যাক্স রিটার্নে সেই পরিমাণ লাভ বা ক্ষতি দেখান।
C-Corporation
Double Taxation কীভাবে কাজ করে: C-Corp হিসেবে নিবন্ধিত কোম্পানি তাদের মোট লাভের ওপর সরাসরি ২১% কর্পোরেট ইনকাম ট্যাক্স (Form 1120) প্রদান করে। এরপর অবশিষ্ট লাভ যখন শেয়ারহোল্ডারদের মাঝে ‘ডিভিডেন্ড’ হিসেবে বণ্টন করা হয়, তখন শেয়ারহোল্ডারদের আবার তাদের ব্যক্তিগত ট্যাক্স রিটার্নে সেই ডিভিডেন্ড আয়ের ওপর আলাদাভাবে ট্যাক্স দিতে হয়।
৪. সেলস ট্যাক্স এবং অর্থনৈতিক সম্পর্ক (Economic Nexus)
Sales Tax ও Economic Nexus কী? আমেরিকায় কোনো জাতীয় বা কেন্দ্রীয় সেলস ট্যাক্স নেই; এটি স্টেট গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে। ২০১৮ সালের মার্কিন সুপ্রিম কোর্টের একটি সিদ্ধান্তের পর Economic Nexus আইন চালু হয়।
নিয়ম: আপনার ব্যবসা যদি কোনো নির্দিষ্ট স্টেটে সশরীরে নাও থাকে, কিন্তু সেই স্টেটের কাস্টমারদের কাছে বছরে নির্দিষ্ট পরিমাণ (যেমন: $১,০০,০০০ ডলার বা ২০০টি আলাদা অর্ডার) বিক্রি করে, তবে আপনাকে সেই স্টেটে সেলস ট্যাক্স পারমিট নিতে হবে, কাস্টমারের কাছ থেকে সেলস ট্যাক্স সংগ্রহ করতে হবে এবং তা স্টেটের কাছে জমা দিতে হবে।
৫. নন-রেসিডেন্ট উদ্যোক্তাদের জন্য Form 5472 ও Form 1120 এর কড়া নিয়ম
এটি ইমিগ্র্যান্ট বা বিদেশি উদ্যোক্তাদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ।
কাদের জন্য বাধ্যতামূলক? যদি আপনার একটি Single-Member LLC থাকে, যার মালিক একজন অ-বাসিন্দা (Non-Resident Alien) এবং বছরের মধ্যে কোম্পানির সাথে মালিকের কোনো আর্থিক লেনদেন (যেমন: নিজের পকেট থেকে কোম্পানিতে মূলধন দেওয়া, বা কোম্পানি থেকে টাকা তোলা) হয়ে থাকে।
কীভাবে জমা দিতে হয়? যদিও এটি একটি জিরো-ট্যাক্স ফাইল (ট্যাক্স দেওয়া লাগে না, শুধু তথ্য দিতে হয়), তবুও এটিকে Form 1120-এর প্রচ্ছদ পৃষ্ঠার সাথে Form 5472 যুক্ত করে IRS-এর কাছে নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে বা ফ্যাক্স করে পাঠাতে হয়।
জরিমানার ভয়াবহতা: প্রতি বছর ১৫ এপ্রিলে নির্ধারিত সময়ের মধ্যে এটি জমা না দিলে বা ভুল তথ্য দিলে প্রাথমিক জরিমানা হলো $২৫,০০০ ডলার (পঁচিশ হাজার ডলার)।
৬. স্ব-নিযুক্ত কর (Self-Employment Tax)-এর গাণিতিক বিভাগ
১৫.৩% ট্যাক্সের হিসাব: একজন সাধারণ কর্মচারী চাকরি করলে তার সামাজিক নিরাপত্তা ও মেডিকেয়ার ট্যাক্সের অর্ধেক দেয় তার নিয়োগকর্তা (৭.৬৫%) এবং বাকি অর্ধেক কাটে তার বেতন থেকে (৭.৬৫%)। কিন্তু আপনি যখন নিজে উদ্যোক্তা বা সেলফ-এমপ্লয়েড তখন Social Security Tax: ১২.৪% সর্বোচ্চ $১৬৮,৬০ ডলার পর্যন্ত,Medicare Tax: ২.৯% সকল আয়ের ওপর,মোট: ১৫.৩%। আপনার নিট ব্যবসায়িক লাভের (Net Earnings) ৯২.৩৫% অংশের ওপর এই ১৫.৩% ট্যাক্স হিসেব করা হয়।
৭. গুরুত্বপূর্ণ ট্যাক্স ডেডলাইন ও অগ্রিম ট্যাক্স (Estimated Tax)
কোয়ার্টারলি এস্টিমেটেড ট্যাক্স (Quarterly Estimated Payments): আমেরিকান ট্যাক্স ব্যবস্থা “Pay-as-you-go” নীতিতে চলে। অর্থাৎ বছর শেষে একবারে ট্যাক্স দেওয়ার বদলে সারা বছর যেমন আয় করবেন, তেমন ট্যাক্স দিয়ে যেতে হবে। আপনার যদি বছরে $১,০০০ ডলারের বেশি ট্যাক্স বকেয়া হওয়ার সম্ভাবনা থাকে, তবে বছরে চার ধাপে সম্ভাব্য ট্যাক্স জমা দিতে হয়: ১ম কোয়ার্টার: ১৫ এপ্রিল,২য় কোয়ার্টার: ১৫ জুন,৩য় কোয়ার্টার: ১৫ সেপ্টেম্বর,৪র্থ কোয়ার্টার: ১৫ জানুয়ারি (পরবর্তী বছরের)।
৮. ট্যাক্স ডিডাকশন (Tax Deductions) বা বৈধ খরচ বাদ দেওয়ার নিয়ম
ব্যবসার যেসব খরচকে আপনি ইনকাম থেকে বাদ দিয়ে আপনার নিট ট্যাক্সযোগ্য আয় কমাতে পারেন: অফিস ও ভার্চুয়াল এড্রেসের খরচ: ফিজিক্যাল বা ভার্চুয়াল অফিসের মাসিক ফি, সফটওয়্যার ও সাবস্ক্রিপশন: QuickBooks, Zoom, Shopify, Hosting ইত্যাদির খরচ, প্রফেশনাল সার্ভিস ফি: CPA, আইনি পরামর্শক বা রেজিস্টার্ড এজেন্টের ফি, মার্কেটিং ও বিজ্ঞাপন: Google Ads, Facebook Ads বা কোনো এজেন্সির সার্ভিস চার্জ, হোম অফিস ডিডাকশন (Home Office): বাড়িতে বসে কাজ করলে ঘরের একটি নির্দিষ্ট অংশের বিদ্যুৎ বিল বা ভাড়ার কিছু শতাংশ ট্যাক্স থেকে বাদ দেওয়া যায়।
