যুক্তরাষ্ট্রে (USA) সফলভাবে ব্যবসা শুরুর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি ধাপ হলো সঠিক ব্যবসায়িক সত্ত্বা বা Business Entity নির্বাচন করা। নতুন কিংবা প্রাক-ইমিগ্র্যান্ট উদ্যোক্তাদের কাছে এটি প্রায়শই একটি বিভ্রান্তিকর সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়—ব্যবসাটি কি Sole Proprietorship হিসেবে শুরু করা উচিত, নাকি LLC নাকি Corporation (C-Corp/S-Corp) গঠন করা ভালো?
প্রতিটি ব্যবসায়িক কাঠামোর নিজস্ব আইনি সুরক্ষা, কর নীতি (Tax Implications), ব্যবস্থাপনা কাঠামো এবং অন-গোয়িং মেনটেইনেন্স খরচ রয়েছে। ভুল সত্ত্বা নির্বাচন করলে পরবর্তীতে অতিরিক্ত ট্যাক্স প্রদান বা ব্যক্তিগত সম্পত্তি ঝুঁকির মধ্যে পড়ার সম্ভাবনা থাকে। আপনার স্বপ্নের প্রজেক্টের জন্য কোনটি সেরা পছন্দ, তা বিস্তারিতভাবে নিচে আলোচনা করা হলো।
১. সোল প্রপ্রাইটরশিপ (Sole Proprietorship): সহজ কিন্তু ঝুঁকিপূর্ণ শুরু
এটি যুক্তরাষ্ট্রে ব্যবসা পরিচালনার সবচেয়ে সহজ ও প্রাচীনতম রূপ। আপনি যদি আনুষ্ঠানিকভাবে কোনো আইনি সত্ত্বা গঠন না করেই একাকী কোনো ব্যবসা বা ফ্রিল্যান্সিং শুরু করেন, তবে স্বয়ংক্রিয়ভাবেই তা সোল প্রপ্রাইটরশিপ হিসেবে গণ্য হয়।
সহজ গঠন ও কম খরচ (Ease of Formation & Low Cost): সোল প্রপ্রাইটরশিপ গঠনের জন্য স্টেটের কাছে আলাদা কোনো রেজিস্ট্রেশন বা জটিল কাগজপত্র জমা দিতে হয় না। সাধারণত স্থানীয় কাউন্টি থেকে একটি DBA (Doing Business As) বা ট্রেড নাম এবং সেলস ট্যাক্স পারমিট নিলেই সরাসরি ব্যবসা শুরু করা যায়। প্রাথমিক খরচ একদমই নগণ্য।
ব্যক্তিগত সুরক্ষার অনুপস্থিতি (No Liability Protection): এটি এই কাঠামোর সবচেয়ে বড় দুর্বলতা। সোল প্রপ্রাইটরশিপে ব্যবসা ও মালিকের মধ্যে কোনো আইনি পৃথকীকরণ থাকে না। অর্থাৎ, ব্যবসার কোনো ঋণ, বকেয়া বা আইনি মামলা দায়ের হলে আপনার ব্যক্তিগত সম্পত্তি,যেমন: নিজস্ব বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স,সরাসরি বাজেয়াপ্ত হতে পারে।
ট্যাক্স পদ্ধতি (Pass-Through Taxation): ব্যবসার জন্য আলাদা কোনো ট্যাক্স রিটার্ন জমা দিতে হয় না। মালিক তার ব্যক্তিগত ট্যাক্স রিটার্ন Form 1040-এর সাথে Schedule C যুক্ত করে সমস্ত আয়-ব্যয় দেখান। তবে নিট লাভের ওপর পুরো ১৫.৩% Self-Employment Tax (Social Security ও Medicare) প্রদান করতে হয়।
২. এলএলসি (LLC – Limited Liability Company): নতুন ও প্রবাসীদের জন্য সবচেয়ে জনপ্রিয় ও ভারসাম্যপূর্ণ পছন্দ
নতুন ও নন-রেসিডেন্ট উদ্যোক্তাদের মধ্যে LLC সবচেয়ে জনপ্রিয়। এটি সোল প্রপ্রাইটরশিপের সহজ ট্যাক্স সুবিধা এবং কর্পোরেশনের আইনি সুরক্ষার এক চমৎকার সংমিশ্রণ।
আইনি ও ব্যক্তিগত সম্পদের নিরাপত্তা (Limited Liability Protection): LLC-এর প্রধান সুবিধা হলো এটি মালিকের কাছ থেকে ব্যবসাকে সম্পূর্ণ পৃথক আইনি সত্ত্বা হিসেবে ধরে নেয়। ব্যবসায় কোনো আইনি ঝামেলা বা ঋণ তৈরি হলে কেবল কোম্পানির সম্পদ দিয়ে তা মেটাতে হবে; আপনার ব্যক্তিগত সঞ্চয় বা সম্পদ সম্পূর্ণ নিরাপদ থাকে।
ট্যাক্স ফাইলিংয়ের নমনীয়তা (Flexible Tax Status): এলএলসি ট্যাক্সের দিক থেকে দারুণ নমনীয়। ডিফল্ট হিসেবে এটি Pass-through Entity হিসেবে কাজ করে (একক মালিকের জন্য Single-Member LLC এবং একাধিক মালিকের জন্য Partnership)। অর্থাৎ ব্যবসার লাভ-ক্ষতি সরাসরি মালিকের ব্যক্তিগত আয়ে গিয়ে যুক্ত হয় এবং কোনো “দ্বৈত কর” (Double Taxation) দিতে হয় না। তবে ব্যবসায় আয়ের পরিমাণ বাড়লে এলএলসি চাইলে নিজেকে S-Corp বা C-Corp হিসেবে ট্যাক্স ফাইল করার অপশনও বেছে নিতে পারে।
পরিচালনা ও কমপ্লায়েন্সের সহজতা (Low Administrative Burden): কর্পোরেশনের মতো এলএলসিতে বাধ্যতামূলক বোর্ড অফ ডিরেক্টরস গঠন করা, নিয়মিত শেয়ারহোল্ডার মিটিং বা ডায়রি (Minutes) মেইনটেইন করতে হয় না। ফলে কাওকে অতিরিক্ত আইনি বা প্রশাসনিক ঝামেলা পোহাতে হয় না।
৩. কর্পোরেশন (Corporation – C-Corp & S-Corp): বিনিয়োগ ও স্কেলিংয়ের জন্য পারফেক্ট
ব্যবসা যদি অনেক বড় পরিসরে করার পরিকল্পনা থাকে এবং লক্ষ্য যদি হয় গ্লোবাল ভেঞ্চার ক্যাপিটাল (VC) থেকে ফান্ড সংগ্রহ করা, তবে Corporation হলো আদর্শ পছন্দ। এটি মূলত দুই প্রকার: C-Corp এবং S-Corp।
ফান্ড রাইজিং ও বিনিয়োগ আকর্ষণের সুযোগ (Investment Friendly): সিলিকন ভ্যালি বা আমেরিকান ভেঞ্চার ক্যাপিটালিস্টরা (VCs) বা এঞ্জেল ইনভেস্টররা কেবল C-Corporation স্ট্রাকচারে ফান্ড দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সি-কর্পোরেশনে একাধিক ক্লাস বা ক্যাটাগরির শেয়ার। যেমন: Common Stock, Preferred Stock ইস্যু করা এবং কর্মীদের জন্য Stock Options (ESOP) চালু করা খুব সহজ।
দ্বৈত কর ব্যবস্থা বনাম এস-কর্পোরেশন (Double Taxation vs. S-Corp Election):
C-Corp: এতে দ্বৈত কর ব্যবস্থা রয়েছে। কোম্পানি তার নিট লাভের ওপর সরাসরি ২১% Corporate Tax প্রদান করে এবং শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেওয়ার সময় ব্যক্তিগত আয়ে আবার ট্যাক্স কাটে।
S-Corp: এটি একটি বিশেষ ট্যাক্স স্ট্যাটাস, যা C-Corp বা LLC থেকে রূপান্তরিত হওয়া যায়। এতে লাভ সরাসরি মালিকের ব্যক্তিগত আয়ে চলে যায় (Pass-through), ফলে দ্বৈত কর এড়ানো যায় এবং কিছুটা Self-Employment Tax বাঁচানো সম্ভব হয়। তবে S-Corp কেবল মার্কিন নাগরিক বা রেসিডেন্টরা খুলতে পারেন, নন-রেসিডেন্ট ইমিগ্র্যান্টরা এটি পারেন না।
কঠোর প্রশাসনিক বাধ্যবাধকতা (High Compliance & Maintenance): কর্পোরেশন চালানো বেশ ব্যয়বহুল ও আনুষ্ঠানিকতা পূর্ণ। এতে অবশ্যই বোর্ড অফ ডিরেক্টরস নিয়োগ দিতে হয়, বাৎসরিক শেয়ারহোল্ডার মিটিং করতে হয়, মিটিংয়ের খসড়া (Corporate Minutes) সংরক্ষণ করতে হয় এবং কঠোর স্টেট রুলস মেনে চলতে হয়।
